শোক ও শ্রদ্ধা জানানোর মৌসুম চলছে পৃথিবীজুড়ে
সামাজিক মাধ্যমগুলো আজকাল বর্ণান্ধ
ব্যক্তিগত সেলিফর পরিবর্তে
হারানো বিজ্ঞপ্তি প্রকাশের মাঠ;
গণমাধ্যমগুলো হাহাকারের ফেরি
অন্ধকারের উগ্রদর্শন ছাড়া আর
কোনো দৃশ্য নেই চারদিকে;
দুঃসংবাদ ব্যতীত নেই ফোনকল,
ঘরে ঘরে মৃত্যুরই জয়ভেরি।
আজ যিনি শোকাহত
কাল তিনিই শোকের বেদিমূল
জীবন
এখন অনন্ত দীর্ঘশ্বাসের জার্নাল
ভয়ানক স্থূল।
