মা পুঁটিটা ছা পুঁটিটা

আপডেট : ০২ জুলাই ২০২০, ২০:১০

মা বকেছে মুখ ভারী তাই

কয় না কথা চুপ,

জলের তলায় ছা পুঁটিটা

অমনি দিল ডুব।

মা পুঁটিটা খুঁজেই সারা

হননে হলো বেশ,

ছা পুঁটিটা হঠাত্ এসে

কান্না করে পেশ।

মা পুঁটিটা ভয় পেয়ে যায়

কী হয়েছে তোর?

এতটা ক্ষণ কোথায় ছিলি?

চলল হতে ভোর!

ছা পুঁটিটা কেঁদে বলে,

রাক্ষুসে এক মাছ,

গিলতে যাবে, হঠাত্ আমি

করতে পারি আঁচ।

চোখ কপালে মা পুঁটিটার

ছানার কথা শুনে,

জলের তলায় বিপদ-আপদ

প্রতিটা দিন গুনে।

শপথ করলো ছোট্ট পুঁটি

ছাড়বে না আর মাকে,

সেদিন থেকে ছোট্ট পুঁটি

আপন ঘরেই থাকে।