প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্যাপ্টেন্স গ্রুপের অভিনন্দন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:০৮

গোপালগঞ্জ-৩ কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসন থেকে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ক্যাপ্টেন্স গ্রুপ। গত মঙ্গলবার সন্ধ্যায় ক্যাপ্টেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ‘নৌকার মাঝি’ নামে জাতীয় সামাজিক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বিশ্বাস স্বপ্নীল গণভবনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নৌকার মাঝি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাপ্টেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মৃণাল কান্তি বিশ্বাস স্বপ্নীল বলেন, আমরা কোটালীপাড়াবাসী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভোট দিতে পেরে গর্বিত। মানবতার জননী শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হলে দেশ সমৃদ্ধশালী হয়। দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করে। প্রিয় নেত্রী চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে শিল্প ও বাণিজ্যিকভাবে উন্নয়নশীল দেশে পরিণত করবে এমনটাই আশা করছি।