জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৮ বছরে পদার্পণ করলো আজ। ‘সময়ের সঙ্গে আগামীর পথে’—শ্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ৮টা ২০ মিনিটে প্রচার হবে সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান ‘ছুটির দিনের গান’। দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘বুকের বাঁ পাশে’। বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘১৮ বছরে এনটিভি’। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে প্রতিষ্ঠাবর্ষিকীর বিশেষ নাটক ‘গল্প নয়’। ফারিয়া হোসেন ও চয়নিকা চৌধুরীর যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আনিসুর রহমান মিলন, ইরফান সাজ্জাদ, আবুল হায়াত, মিলি বাশার, মাসুম বাশার প্রমুখ।
