নন্দীগ্রামে বিষপানে ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:০৯

বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামে বিষপানে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তার নাম শাখাওয়াত হোসেন সরদার(৩৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের শিমলা গ্রামের সাবেক ইউপি সদস্য ওসমান গণি সরদারের বড় ছেলে। তিনি ধান-চাল ব্যবসায়ী ও কমিশন এজেন্ট ছিলেন। বুধবার সকালে শাখাওয়াত হোসেন তার নিজ বাড়িতে বিষপান করেন। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে নন্দীগ্রাম পৌর সদরের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নন্দীগ্রাম থানার ওসি নাসিরউদ্দিন আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।