রংপুর বিভাগের আট জেলায় করোনা সংক্রমণের নমুনা পরীক্ষার জন্য মাত্র দুটি পিসিআর ল্যাব আছে। একটি রংপুরে অপরটি দিনাজপুরে। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার করোনা নমুনা পরীক্ষা হয় দিনাজপুর ল্যাবে। অন্য দিকে রংপুর সিটি করপোরেশনসহ পুরো জেলা, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার অধিবাসীদের নমুনা পরীক্ষা হয় রংপুর ল্যাবে। বিভাগের প্রায় দেড় কোটি মানুষের পরীক্ষা হচ্ছে দুই ল্যাবে। প্রতিদিন দুটি পিসিআর ল্যাবের ক্ষমতা ১৮৮টি। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ জানান, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে করোনা পজিটিভ রোগী রয়েছে ১৩৫ জন। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, প্রশাসনকে কঠোরভাবে লকডাউন কার্যকর করার কথা বলা হয়েছে।
