পাঁচবিবিতে ফসলী জমির জলাবদ্ধতা নিরসনের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামনগর লাল ব্রিজ এলাকায় এই মানববন্ধনে দুই শতাধিক কৃষক অংশ নেয়। বক্তব্য রাখেন রামনগর গ্রামের কৃষক বাদল হোসেন, মইনুল ইসলাম, সমসাবাদ এলাকার সাবেক ইউপি সদস্য ছলিম উদ্দিন আকন্দ প্রমুখ। ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনুর সহযোগী সাইদুল ইসলাম রামনগর ব্রিজের পূর্ব পারে ফসলী জমিতে পুকুর খনন করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত সাইদুল ইসলাম বলেন, সরকারি ক্যানেল সংস্কার না করায় পানি আটকা পড়েছে। ক্যানেলের সংস্কার না হলে তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবেন। আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম বেনু বলেন, এখানে যে ক্যানেল ছিল সেটি বিভিন্ন সময় বিভিন্নভাবে বন্ধ হয়েছে। যেখানে পানি বন্ধ আছে, সেটা ব্যক্তি মালিকানা জায়গা। এটা আমার লোক বন্ধ করে দিয়েছে। আর এটা নিয়ে একটা অভিযোগও আছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার বলেন, অনেকগুলো অভিযোগ পড়েছে।
