জেলার ইসলামপুর উপজেলার পশ্চিম হাড়ীয়াবাড়ী গ্রামে আল আমিন (৭) ও রাফিনা (৫) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে নিখোঁজের পর সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। মারা যাওয়া শিশুরা ঐ গ্রামের আনোয়ার হোসেন আনুর ছেলেমেয়ে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. খায়রুল আলম জানান, শিশু দুই জন তাদের মামাতো ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তারা নিখোঁজ হয়। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ঐদিন সন্ধ্যা সাতটার দিকে তাদের মরদেহ উদ্ধার করে।
