রামেক হাসপাতালের চিকিত্সক, নার্সসহ করোনায় আক্রান্ত ৬৭

আপডেট : ০২ জুলাই ২০২০, ২১:৩৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৬৭ চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৫ জন চিকিত্সক, ৩২ জন নার্স, সাত জন ল্যাব টেকনোলজিস্ট ও ১৩ জন স্বাস্থ্যকর্মী। রামেক হাসপাতালের উপপরিচারক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোগীদের সংস্পর্শে আসায় প্রায় প্রতিদিনই হাসপাতালের চিকিত্সক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। তাদের অনেকে হাসপাতালের কেবিন ও ওয়ার্ডে চিকিত্সা নিচ্ছেন। অনেকে বাড়িতে আইসোলেশনে চিকিত্সা নিচ্ছেন। সবার শারীরিক অবস্থাই ভালো আছে।