ধামইরহাটে বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত নানাইচ বেগুনবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. রশিদুল ইসলাম বলেন, কৃষক নুরল ইসলাম নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে বিদ্যুত্ লাইনের সংযোগ দেওয়ার সময় তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কালীগঞ্জে কিশোরের মৃত্যু
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, কালীগঞ্জে বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সাগর নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাতঘরা গ্রামের বিলায়েত হোসেনের ছেলে। এবার সাগর এসএসসি পরীক্ষা দিয়েছিল।
সকালে সাগর উপজেলার বুুজিডাঙ্গা এলাকায় একটি ট্রাক্টরে করে মাটি নিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় রাস্তার ওপর বিদ্যুতের তার সরাতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।
