আক্কাস আলী লাইন ধরেছে ঢাকা মেডিকেলে
সামনে ছিল যুবা, তরুণ কমবয়সী ছেলে।
সকাল থেকে দাঁড়িয়ে আছে কাউন্টারের কাছে
টেস্ট করাবে তার কি কোনো করোনার জিন আছে?
জ্বরে কাতর আক্কাস আলী আশঙ্কা তার মনে
মাঝে মাঝে গলাব্যথায় আঁতকে ওঠে ক্ষণে।
এই কাউন্টার ঐ কাউন্টার বিড়ম্বনা কী যে
জ্বরের ঘোরে আক্কাস আলী হাতড়ে খোঁজে নিজে।
কেউ বাড়ায় না সাহায্যের হাত চিন্তা মুখে ভাবে
এই অবস্থায় কেমন করে পরীক্ষাতে যাবে।
ঝিম ঝিম ঝিম ঘুরছে খালি ঘুরছে আলীর মাথা
আঁকড়ে ধরে বগলতলে সুদৃশ্য তার ছাতা।
আর মনে নেই কিচ্ছু তাহার শুয়ে আছে বেডে
এক্সটেনশন করা কোনো টিনের ঘেরা শ্যাডে।
কয়েকটা দিন পরে আসে রিপোর্ট আলীর হাতে
রেজাল্ট নেগেটিভ শুনে সে আনন্দে খুব মাতে।
তার হয়েছে ভাইরাস জ্বর পঞ্চদিনে সারে
সব জ্বর যে নয় করোনা এবার বুঝতে পারে।
