লক্ষ্মীপুরে পুলিশ ও যুবলীগের সংঘর্ষের ঘটনায় মামলা গ্রেপ্তার ১০

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:১১

লক্ষ্মীপুরে পুলিশের কাজে বাধা, মারধর ও সদর হাসপাতালে ভাঙচুরের অভিযোগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানসহ যুবলীগের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরো ৪০-৫০জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করছে পুলিশ। বুধবার রাতে সদর থানার এসআই আবদুল আলীম বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। এর আগে বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, পুলিশের কাজে বাধা, মারধর এবং হাসপাতালে বিশৃঙ্খলা ও ভাঙচুর করার অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে আরো ৪০-৫০জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১০জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।