কাহালু (বগুড়া) সংবাদদাতা কাহালুতে ভোটদানে বাধা দেওয়াকে কেন্দ্র করে নির্বাচনী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় আহত পাইকড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাজমুল হুদা ওরফে ডুয়েল(৩৫) মারা গেছেন। বুধবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
