ভারতে কেন্দ্রীয় সরকারের ৪১টি কয়লা ব্লক নিলাম ও বেসরকারি বাণিজ্যিক উত্তোলনের পরিকল্পনা রুখতে দেশজুড়ে কয়লাখনি এলাকায় উত্তোলন বন্ধ রাখা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে টানা তিন দিনের হরতাল শুরু হয়েছে। ইসিএল, সিসিএল, বিসিসিএলসহ দেশটির সবগুলো খনি এলাকায় হাজার হাজার শ্রমিক কাজ বন্ধ রেখেছেন। ইতিমধ্যেই হরতালের প্রভাব পড়তে শুরু করেছে। কয়লা উত্তোলন ধাক্কা খেতে থাকায় অন্যান্য শিল্পেও এর প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে। ডান-বাম কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর যৌথ মঞ্চের দাবি, সরকার অবস্থান না বদলালে আরো দীর্ঘ হবে তাদের আন্দোলন।
