ভাণ্ডারিয়া পৌর সভার ১ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুরা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন বেপারী (৭১) হূদেরাগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়ে, নাতি- নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, প্রকাশক তারিন হোসেন গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, জাতীয় পার্টি-জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক আলহাজ মনিরুল হক মনি জোমাদ্দার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম-আহ্বায়ক ও পৌর জেপির উপদেষ্টা গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, যুগ্ম-আহ্বায়ক ছিদ্দিকুর রহমান টুলু, পৌর জেপির আহ্বায়ক আলহাজ জামাল উদ্দিন মিয়া স্বপনসহ বিশিষ্টজনরা। আজ শুক্রবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের লাশ নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
