কোটালীপাড়ায় ব্যবসায়ী ফয়জর হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:১২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যবসায়ী শফিকুল ইসলাম ফয়জর হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ হিরণ বাজারে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সমাজসেবক মোঃ নাহিদ শেখ, সুমন শেখ, শুকুর আলী, গিয়াস উদ্দিন শেখ, ইয়ার আলী  শেখ, ইউপি সদস্য মেহেদী হাসান ও ফয়জর আলীর স্ত্রী মিনা বেগম । নিহত শফিকুল ইসলাম ফয়জরের স্ত্রী মিনা বেগম বলেন, গত সোমবার সন্ধ্যায় ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষ হয়। এ সময় সাকেন, পান্নু, শরাফত, জায়েদ, জামশেদ গং আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেছি। আমি এই খুনিদের  গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।