করোনা দুর্যোগকালীন অসহায় পথশিশুদের মধ্যে ‘ডাক্তারখানা’ ও ‘সোসাইটি অফ জেনারেল ফিজিসিয়ানস’-এর উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামলীতে ‘ছায়াতল বাংলাদেশ’ নামক সুবিধাবঞ্চিতদের স্কুলে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে শিশুরা ত্রাণ গ্রহণ করে।
স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে ‘স্বাস্থ্যসেবার মডেল বদল’ দলটির নেতৃত্ব দিচ্ছেন ডাক্তারখানার প্রতিষ্ঠাতা ডা. রতীন্দ্র নাথ মণ্ডল। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ডাক্তারখানার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. ইত্তেহাদ আমিন ফেরদৌস, ডা. জাফরিন সুলতানা সদস্য ‘সোসাইটি অফ জেনারেল ফিজিসিয়ানস’ এবং মডারেটর ‘জিপি প্রাকটিস গাইডলাইন গ্রুপ’, ডা. সাবেরা সাঈদা খান, জেনারেল ফিজিশিয়ান, ডাক্তারখানা-মোহাম্মদপুর শাখা এবং মডারেটর ‘জিপি প্রাকটিস গাইডলাইন গ্রুপ’। এছাড়াও উপস্থিত ছিলেন ছায়াতল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক সোহেল রানা। —প্রেস বিজ্ঞপ্তি
