শোক সংবাদ

আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:১৮

আলহাজ মাওলানা ছাবের আহমেদ চৌধুরী

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নেরর চরখাগরিয়ার সমাজসেবক সাবেক সরকারি কর্মকর্তা আলহাজ মাওলানা ছাবের আহমেদ চৌধুরী (৮৫) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ছয় পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। নগরীর হিলভিউ আবাসিক এলাকায় প্রথম ও বাদ জোহর সাতকানিয়া চরখাগরিয়া কাজী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আখতারুজ্জামান বাবলু

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৬ নম্ব্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আকতারুজ্জামান বাবলু মঙ্গলবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার কন্যা রেখে গেছেন। বুধবার বাদ জোহর বখতিয়ারাবাদ ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে নগরীর টিকাপাড়া গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

হাজি মো. মোসলেম উদ্দিন মাস্টার

পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের পশ্চিম আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি মো. মোসলেম উদ্দিন মাস্টার (৬৬) শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার দশমিনা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সন্ধ্যায় জানাজা শেষে আলীপুরা ইউনিয়নের পূর্ব-আলীপুরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু গভীর শোক প্রকাশ করেন।

মোঃ মোস্তফা কামাল

কুমিল্লার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল (৫০) বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। ওইদিন বেলা ১১ টায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মোঃ মোস্তফা কামালের বাড়ি লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ংেনর গাজিরপাড় গ্রামে। ওইদিন সন্ধ্যায় নিজগ্রাম গাজিরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।