সাভারে গরুর খামারে ডাকাতি আট জন গ্রেফতার

আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:২৮

সাভারে একটি গরুর খামারে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় আট ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতি হওয়া আটটি গরু, তিনটি পিকআপ উদ্ধার করা হয়। বুধবার কালিয়াকৈর, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। ডিবি পুলিশ জানায়, গত ১৬ জুন সাভারের ভাকুর্তা এলাকার আব্দুস সালামের খামারের গ্রিল কেটে নৈশপ্রহরীকে বেঁধে আটটি গরু নিয়ে যায় ডাকাতরা। এর পর তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। পরে বুধবার ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।