বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম আড়াইহাজারের শরিফ

আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:২৯

৩৮তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের এস এম রুহুল আমিন শরিফ। তিনি দয়াকান্দা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। প্রথম হওয়ার খবরে উপজেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। জানা গেছে, ২০০২ সালে শরিফ দয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ পান। এরপর তিনি শম্ভুপুরা স্কুল থেকে ২০০৮ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেন। এরপর ২০১০ সালে উচ্চ মাধ্যমিকে ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ভালো ফলাফল অর্জন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি। বর্তমানে তিনি একটি ব্যাংকে চাকরি করছেন। এর মধ্যেই আসে বিসিএসে সাফল্যের খবর। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।