করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৯ জন চিকিত্সক মৃত্যুবরণ করেছেন। আর আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৫৮ জন চিকিত্সক। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিএমএর মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী জানান, চিকিত্সকদের পাশাপাশি ১ হাজার ৩৪১ জন নার্স এবং ১ হাজার ৯০৪ জন স্টাফ আক্রান্ত হয়েছেন।
