ভারতে দিল্লি ছেড়ে এবার স্থায়ীভাবে উত্তরপ্রদেশে বাস করার উদ্যোগ নিয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী। ঐ রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা বাড়াতে তত্পর এই দলনেত্রী। ইতিমধ্যে আবাসন মন্ত্রণালয় তাকে দিল্লির লোধি এস্টেটের বাংলো ছাড়তে নোটিশ পাঠিয়েছে। সেই নোটিশ পাওয়ার পর থেকে উত্তর প্রদেশে আসর জমাতে এবার উদ্যোগী প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সূত্রে এমন তথ্য পাওয়া গেছে। চলতি বছরের প্রথমেই লক্ষৌতে স্থানান্তরিত হতে উদ্যোগ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু লকডাউন, সংক্রমণ এবং মেয়ে মিরায়ার পরীক্ষা সবমিলিয়ে পিছিয়ে যায় কংগ্রেস নেত্রীর সেই উদ্যোগ। ইতিমধ্যে লক্ষৌতে একটা পারিবারিক বাংলো খুঁজেছে উত্তরপ্রদেশ কংগ্রেস নেতৃত্ব। -এনডিটিভি
