ঈদ নাটক ‘মাল্টি প্লাগ’

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৯:৫৩

আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘মাল্টি প্লাগ’। নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হারুন রুশো। এতে অভিনয় করেছেন শাওন, পারসা ইভানা, রাইসা রিয়া, সায়মা আখতার, তানজিম হাসান অনিক ও নিথর মাহবুব। পরিচালক হারুন রুশো জানিয়েছেন, ঈদে নাগরিক টিভিতে প্রচার হবে নাটকটি। এতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন শাওন ও নিথর মাহবুব। দুই ভাইয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছোট ভাই একের পর এক প্রেম করে বেড়ায়। আর বড় ভাইয়ের মাথায় চুল কম বলে কোনো মেয়ে একবার তাকে টাকলু বলেছিল, তাই সে প্রেম বিয়ে তাকে টানে না। একদিন বড় ভাই মজা করে ছোট ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডের ছবি তাকে ফেসবুক থেকে দেখাতে যায়। ছোট ভাইয়ের নজরে আটকে যায় এক্স গার্লফ্রেন্ডের পাশে থাকা এক মেয়ের দিকে।