চীন-ভারতের বাণিজ্যে টানাপোড়েন

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২০:৫৭

যেই মাত্র নোভেল করোনা ভাইরাসের লকডাউন শেষে উত্পাদনে ফিরতে শুরু করেছে ভারতের শিল্পকারখানাগুলো তখনই বাদ সেধেছে পার্শ্ববর্তী চীনের সঙ্গে সীমান্ত  উত্তেজনার জেরে বাণিজ্যিক টানাপোড়েন। চীন থেকে আমদানিকৃত পণ্যের পাহাড় জমেছে ভারতের বন্দরগুলোয়। কারণ দেশটির সরকার সেগুলো খালাসের অনুমতি দিচ্ছে না। ভারতীয় উত্পাদকরা ওষুধ খাতের কাঁচামাল থেকে শুরু করে মোবাইল ফোনের যন্ত্রাংশের জন্য চীনের ওপর নির্ভরশীল। এদিকে কাঁচামাল আমদানি করতে না পেরে ওষুধ উত্পাদনকারীরা বিপাকে পড়েছেন, কারণ চীন ছাড়া বিকল্প উত্সও নেই তাদের।