আফ্রিদির করোনা জয়

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২১:০১

করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই মানুষের পাশে ছিলেন শহিদ আফ্রিদি। গত মাসে নিজেই করোনা আক্রান্ত হয়ে পড়েন তিনি। অবশেষে ১৯ দিনে করোনামুক্ত হয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। পুরো সুস্থ হয়ে উঠেছেন তিনি। আফ্রিদির সঙ্গে করোনা জয় করেছেন তার স্ত্রী ও দুই কন্যাসন্তান। নমুনা পরীক্ষায় সবারই নেগেটিভ এসেছে। টুইটারে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। টুইট বার্তায় আফ্রিদি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আগের পজিটিভ ফলাফলের পর আমার স্ত্রী, দুই কন্যাসহ সবাই নতুন পরীক্ষা করিয়েছিলাম। এখন আমরা করোনামুক্ত।’ কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। ছোট কন্যার সঙ্গে ছবি পোস্ট করে তিনি আরো লিখেন, ‘আপনাদের সবার ধারাবাহিক শুভকামনার জন্য ধন্যবাদ। সর্বশক্তিমান আপনাদের সবাইকে সুস্থ রাখুন।