সুজানগর (পাবনা) সংবাদদাতা
সুজানগরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নৌকার কদর বাড়ছে। বিশেষ করে পেশাদার জেলে ও মত্স্যজীবীরা নৌকা তৈরি করায় এর ব্যাপক কদর দেখা দিয়েছে। উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুল হালিম জানান, সুজানগর পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে প্রায় ৫ হাজার মত্স্যজীবী রয়েছে। উপজেলার মানিকহাট গ্রামের মত্স্যজীবী আন্তাজ আলী শেখ বলেন, প্রত্যেক বছর আষাঢ় মাস আসলে বেশির ভাগ মত্স্যজীবী নতুন নৌকা কিনে থাকেন। উপজেলার নারুহাটি গ্রামের নারায়ণ হালদার বলেন, আষাঢ়-শ্রাবণ মাসে নৌকা বেশি দামে কিনতে হয়। বোনকোলা গ্রামের মত্স্যজীবী তায়জাল শেখ বলেন, বর্তমানে যেমন-তেমন একটি নতুন নৌকার দাম ৩০/৩৫ হাজার টাকা। সে কারণে নতুন নৌকা না কিনে পুরাতন নৌকা মেরামত করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি।
