পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের রাঙ্গাপানি সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় শুক্রবার দুপুরে ঐ এলাকা পরিদর্শন করেছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন।
এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রী এ সময় গুরুত্বপূর্ণ সড়কটিতে চলাচলের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ এবং পানি কমে গেলে দ্রুত সংযোগ সড়ক মেরামতের নির্দেশ দেন। এর আগে মন্ত্রী দেবীগঞ্জে সনাতন হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশানের ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন।
রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেন, করোনায় আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে।
