গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়ায় মৌসুমী ফল কাঁঠালের ফলন ভালো হলেও দাম কম হওয়ায় চাষিরা একটু হতাশ। তবে ক্রেতারা খুবই খুশি।
গঙ্গাচড়া সদর ইউনিয়নের আদর্শপাড়া এলাকার কৃষক আরিফুজ্জামান বলেন, ফলন এবার ভালো হয়েছে। তবে এ বছর দাম একটু কম। তাছাড়া কাঁঠালের আকৃতি এবার ছোট হয়েছে। সুরুজ নামের এক চাষি বলেন, তার ৪০টি কাঁঠালগাছ আছে। ফলন ভালোই হয়েছে, তবে দাম কম। এ কারণে লাভ হচ্ছে না এবার।
এদিকে রবিউল নামের একজন ক্রেতা ২০ টাকা দিয়ে একটি মাঝারি আকারের কাঁঠাল কিনেছেন। তিনি বলেন, এ বছর দাম অনেক কম।
কাঁঠাল ব্যবসায়ী শাহজাহান ও মতি মিয়া বলেন, স্থানীয়ভাবে বাড়ি বাড়ি গিয়ে কাঁঠাল কিনে হারাগাছে বিক্রি করেন। তারাও বর্তমানে কম দামের কথাই বললেন।
