এই সময়ের ছড়া
রুবেল হাবিব
মায়ার শহর
কায়ার শহর
টানতে জীবন
বাড়ছে কহর
পদে পদে
দুখের নহর।
আহা! আহা! আহা!
যায় কি বলা তাহা?
পথ চলতে দুঃখ বাড়ে
শোক যেন হায় ঘুরছে ঘাড়ে
সদরঘাটের জলে
শোকের জোয়ার চলে।
রোগের সাথে শোকের দেখা
সেবা ছাড়াই চলছি একা
একাই একার বহর
আহা! মায়ার শহর।
ছাড়ছি এবার শহরখানি
ঢেকে গাঁয়ের কহরখানি
ছায়া ঢাকা গাঁয়ে
লেংড়া লুলা পায়ে।
