মুক্তিযুদ্ধের যুগ্ম কমান্ডার খুরশীদ উদ্দীন আর নেই

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:০৪

বিশেষ প্রতিনিধি

আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত, মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের জয়েন্ট নেভাল কমান্ডার ক্যাপ্টেন খুরশীদ উদ্দীন (৮৪) আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। খুরশীদ উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এবং জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী এবং মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিএলএফ (মুজিব বাহিনী) প্রধান শেখ শহীদুল ইসলাম।