জাহাঙ্গীর হোসেন খানের আত্মার মাগফেরাত কামনায় মসজিদে দোয়া মাহফিল

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:০৫

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের চিফ হুইপের ব্যক্তিগত কর্মকর্তা আশ্রাফুল আলম বিপ্লবের বাবা শিবচরের চরজানাজাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন খানের আত্মার মাগফেরাত কামনায় চরজানাজাত ইউনিয়নের বিভিন্ন মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকালে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল লতিফ মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রায়হান সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফী সরকার, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জাহাঙ্গীর হোসেন খান (৬৮) ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।