আবদুল লতিফ ভূঁইয়া
ফরিদপুরের লেখক ও কবি আবদুল লতিফ ভূঁইয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৪ জুলাই মঙ্গলবার। এ উপলক্ষ্যে মরহুমের ফরিদপুর শহরের টেপাখোলা মহল্লার বাসভবন থেকে এতিমদের মধ্যে খাদ্য বিতরণ, বাদ আসর কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
পারুল বেগম
দৈনিক সভ্যতার আলো সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের মাতা পারুল বেগমের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এই উপলক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বাহেরপাড়া গ্রামের বাড়িতে নিরাপদ দূরত্ব মেনে দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তার আত্মার মাগফিরাতে বিশেষ দোয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
