ভিটামিন ‘সি’ গ্রহণে উদ্বুদ্ধ করতে লেবু বিতরণ

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:২৪

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে করোনা প্রতিরোধে ভিটামিন ‘সি’ এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে এলাকার একটি অ্যাগ্রোফার্ম কর্তৃপক্ষ উপজেলার বিভিন্ন এলাকায় পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি অটোরিকশা চালক, দোকানিসহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নিজস্ব খামারে উত্পাদিত লেবু বিনামূল্যে বিতরণ করেছেন। ধামরাইয়ের রাজাপুরে অবস্থিত ইফাজ তাহিয়া অ্যাগ্রোফার্ম নামে সেবামূলক এই খামারের স্বত্বাধিকারী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান রানা স্বাস্থ্যবিধি মেনে গতকাল শুক্রবার এই লেবু বিতরণ করেন। তিনি বলেন, ভিটামিন ‘সি’ করোনা প্রতিরোধে সহায়ক। আর লেবু ভিটামিন ‘সি’ এর অন্যতম উত্স। তাই মানুষকে ভিটামিন ‘সি’ গ্রহণে উদ্বুদ্ধ করতে আমি আমার খামারের উত্পাদিত লেবু বিনামূল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিতরণ করেছি। এ কর্মসূচি অব্যাহত থাকবে।