ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
ঘিওর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শুক্রবার করোনা মোকাবিলায় দরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ অডিটরিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ফৌজিয়া খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব। উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জনের মধ্যে ১ হাজার করে নগদ টাকা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষ্যে এলজিএসপি-৩-এর আওতায় বৃক্ষরোপণ কর্মসূিচ উদ্বোধন এবং দেড়শ পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সার্জিক্যাল মাস্ক, সাবান ও ব্লিচিং পাউডার বিতরণ করেন।
