সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:২৭

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সিদ্ধিরগঞ্জের রূপায়ন হাউজিং থেকে বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ একাধিক ওয়ারেন্টভুক্ত ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ বেলায়েত হোছাইন ভুঁইয়াকে গ্রেফতার করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, গ্রেফতারকৃত ব্যক্তি জাতীয় দৈনিক সরেজমিন বার্তার প্রকাশক ও সম্পাদক। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপনাথপুর গ্রামের মৃত ইসমাইল ভুঁইয়ার ছেলে।