জেলার সেরা কৃষকের পুরস্কার পেলেন ছানাউল্লাহ

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:২৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কর্তৃক ২০১৯-২০ অর্থ বছরের জন্য কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মশলা বীজ উত্পাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় সেরা এসএমই কৃষক নির্বাচিত হয়েছেন আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের বীজ উত্পাদনকারী উদ্যোক্তা কৃষক মো. ছানাউল্লাহ।

বুধবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবদুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক, কৃষিবিদ মো. ইসহাক।

পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডোবার পানিতে ডুবে সাদ্দাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোপালদী পৌর উলুকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, শুক্রবার সকাল থেকেই শিশু সাদ্দামকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১০টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক সাদ্দামকে মৃত ঘোষণা করেন। সাদ্দাম ঐ গ্রামের সোহরাবের ছেলে।