বেনাপোলে ধাণ্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:৪৭

ভারত থেকে মাদক নিয়ে দেশে ফেরার সময় বেনাপোলের ধাণ্যখোলা সীমান্তে শুক্রবার ভোরে বিএসএফের গুলিতে বাংলাদেশি এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহত মাদক ব্যবসায়ী রিয়াজুল (৩২) বেনাপোল বন্দর থানার  ধাণ্যখোলা সীমান্তবর্তী গ্রামের কাটু মোড়লের পুত্র। নিহতের দেহে গুলির চিহ্ন রয়েছে বলে বিজিবি জানায়। নিহতের লাশের পাশ থেকে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধাণ্যখোলা বিজিবি ক্যাম্পের     সুবেদার সারোয়ার হোসেন জানান, শুক্রবার ভোরে রিয়াজুল মাদক নিয়ে দেশে ফিরে আসার সময়  ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ-এর একটি টহল দল তাকে গুলি করে হত্যার পর লাশ বাংলাদেশের ধাণ্যখোলা সীমান্তে ফেলে রেখে চলে যায়। সকালে মাঠে কাজ করতে গিয়ে ধাণ্যখোলা গ্রামের লোকজন লাশ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানালে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।