টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:৪৭

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে আইনশঙ্খলা বাহিনী এবং মাদক কারবারি গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় এক জন নিহত এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশ মহেশখালীয়াপাড়া ফিশিং ঘাটে মাদকের চালান খালাসের সংবাদ পেয়ে অভিযানে গেলে মাদক কারবারি গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এএসআই কাজী সাইফুদ্দিন, কনস্টেবল মো. মামুন ও কামরুল হাসান আহত হন। পুলিশ পালটা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি এলজি, ১০ হাজার ইয়াবা ও পাঁচ রাউন্ড বুলেটসহ মহেশখালীয়াপাড়ার ফজল আহমদের পুত্র আবুল কাশেমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়।

টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ধরনের কর্মকাণ্ডে জড়িত অন্যদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।