হিজলায় ট্রলার ডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:৫২

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শাহিদা বেগমের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ডুবে যাওয়া ঐ নারীর নাতি এখনও নিখোঁজ রয়েছে। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন হিজলা নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বেল্লাল হোসেন। তিনি আরো জানান, বুধবার রাতে হিজলা উপজেলার ছয়গাও গ্রাম থেকে একই পরিবারের ১২ জন সদস্য ট্রলারযোগে বিষকাটালি গ্রামে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। মেঘনার শাখা নদীতে প্রচণ্ড স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে শাহিদা বেগম ও নাতি সায়মুন (৪)।