গোপালগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৩ জুলাই ২০২০, ২২:৫৪

গোপালগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে তুহিন মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল শুক্রবার  গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা গ্রামে এ ঘটনা ঘটে। ?তুহিন চররয়রা গ্রামের আকরাম মোল্লার ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাজুর মাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সম্প্রতি সদর উপজেলার চর বয়রা জামে মসজিদের নতুন কমিটি গঠন করা হয়। জুমার নামাজের সময় চর বয়রা গ্রামের মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যা গঠিত কমিটি নিয়ে গালিগালাজ করে। এ সময় ঐ মসজিদে নামাজ পড়তে আসা আকরাম মোল্যা তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকেও গালিগালাজ করে। এ বিষয়টি নিয়ে তার ছেলে তুহিন শুনতে গেলে মিজান মোল্যা ও তার ভাই ছোটন মোল্যার সঙ্গে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রাজু ফকির তুহিনকে ফুলকুচি (ট্যাঁটা) দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে পরিবার ও স্থানীয়রা তুহিনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।