লায়লা আরজুমান্দ বানুর কুলখানি উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৪ জুলাই ২০২০, ০০:২৭

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর কুলখানি উপলক্ষ্যে গাজীপুরের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা গাজীপুর ও কালিয়াকৈরে বিভিন্ন মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর গাজীপুর নগরীর কবরস্থান সংলগ্ন মাদ্রাসা ময়দানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকসহ পরিবারের সদস্যবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৯ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী জয়দেবপুর রাণী বিলাসমনি উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু ইন্তেকাল করেন।