করোনাকালীন সংকট নিয়ে বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’র নবম পর্ব আজ শনিবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। বরাবরের মতোই পর্বটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube. com/user/myalbd. একই সঙ্গে দেখা যাবে বিজয় টিভির পর্দায় এবং দৈনিক ইত্তেফাক, যুগান্তর, সমকাল, ভোরের কাগজ, বাংলা নিউজ, জাগো নিউজ ২৪, বার্তা ২৪, সারা বাংলা ও বিডি নিউজের ফেসবুক পেইজে।
এবারের পর্বের আলোচনার বিষয় ‘করোনা সংকট মোকাবিলায় তৃণমূলের ভূমিকা’। অনুষ্ঠানে দর্শকরা সরাসরি প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানের আগে আওয়ামী লীগের ফেসবুক পেজের পোস্টেও প্রশ্ন করতে পারবেন।
