ইত্তেফাক ডেস্ক: পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় থাকা আতিকুল আরও বলেন, ‘আমরা যদি শুরু করি বদলে যাবে ঢাকার চিত্র।’ পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে গতকাল/ বৃহস্পতিবার বনানী ১১ নম্বর বাসস্ট্যান্ডে সচেতনতামূলক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। তিনি পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ক দেওয়াল লিখনেও শরিক হন। কর্মসূচিতে অংশ নিয়ে/ চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘নিজের ঘর, আশপাশের স্থান, যেসব অপরিচ্ছন্নতা চোখে পড়বে তা পরিচ্ছন্ন করার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, অভিনয় শিল্পী মাহফুজ, সুইটি, বিজরী বরকতুল্লাহ প্রমুখ। ছবি: সাইফুল ইসলাম
