এই সময়ের ছড়া রমজান মাহমুদ পৃথিবীটা জীবাণুতে পড়ে বড়ো ক্ষতিতে, আরো বহু মহামারি ঘটে গেছে অতীতে। মানুষ স্বপ্ন দেখে জয় করে একে একে ছুটে যাবে মঙ্গলে কী বৃহস্পতিতে, জীবাণুই টান দিল পৃথিবীর গতিতে।