গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন প্রচার কার্যক্রমে মহিলা সমাবেশ

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২২:৩৯

জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের আয়োজনে সম্প্রতি সাভারের এ. কে. আজাদ মডেল স্কুলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মো. জসিম উদ্দিন, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আরিফ সাদেক, অভিনেতা কবি আল মায়ামী, তথ্য কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম  এবং এ. কে. আজাদ মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান। - প্রেস বিজ্ঞপ্তি