ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে শুনানি শেষে খুলনা জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সন্ধ্যা ৭টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
