ডিরেক্ট-টু-হোম সেবাদাতা আকাশ ডিটিএইচের সংযোগমূল্য ১ হাজার টাকা কমানো হয়েছে। টেলিভিশন সংযোগের সবচেয়ে আধুনিক প্রযুক্তির এ সেবা এখন ৪ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাবে। সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে গ্রাহকদের আঙিনায় নতুন আকাশ ডিটিএইচ স্থাপন করা হচ্ছে। বেক্সিমকো কমিউনিকেশন্সের ডিটিএইচ ব্র্যান্ড আকাশ গতকাল শনিবার এ মূল্য ছাড়ের ঘোষণা দেয়। অনুমোদিত বিক্রেতাদের পাশাপাশি ১৬৪৪২ নম্বরে কল করে অথবা আকাশ ডিটিএইচের ওয়েবসাইট থেকে অনলাইনেও (akashdth.com) নতুন সংযোগের অর্ডার করা যাবে। —প্রেস বিজ্ঞপ্তি
