এএফপি
অনেকটা তড়িঘড়ি করেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। এতে আফগানিস্তানের ভবিষ্যত্ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০০১ সালে মার্কিন বাহিনীর সামরিক অভিযানে তালেবানের পতন ঘটে। গত ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানায়। গত চার মাসে দেশটি থেকে বিপুল সংখ্যক সেনা সরিয়ে নেওয়া হয়। এ সময় আফগানিস্তানে থাকা প্রায় এক তৃতীয়াংশ সেনা প্রত্যাহার করা হয়। মোট ১৩ হাজার সেনা থেকে কমে এখন দেশটিতে ৮ হাজার ৬০০ সেনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি জানান, তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী তারা শর্ত পূরণ করেছেন। তিনি বলেন, ‘আমরা আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছি। ২০২১ সালের মাঝামাঝি পর্যন্ত আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সব বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে।’্ব্র
