পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পশ্চিম চৌরাস্তা থেকে দানাজপুর বর্ডার আউটপোস্টগামী সড়কের বটতলা ও ব্র্যাক অফিস পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে শনিবার অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এতে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলম, সিপিবির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নুরুন নবী চঞ্চল, খোরসেদ আলী মোল্লা, ছন্দু মিয়া প্রমুখ। পীরগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন জানান, পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তা থেকে পল্লী বিদ্যুত্ অফিস পর্যন্ত অংশ সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডার হয়েছে। রাস্তাটি ১৮ ফিট চওড়া আরসিসি পেভমেন্ট হবে।
