বান্দরবানে সীমিত আকারে দোকানপাট খুলছে আজ

আপডেট : ০৪ জুলাই ২০২০, ২১:৩১

বান্দরবান প্রতিনিধি

লকডাউনে রেড জোন বান্দরবান ও লামা পৗরসভায় সীমিত আকারে খুলছে দোকানপাট। আজ রবিবার থেকে রেড জোন ঘোষিত দুটি পৌরসভার হাট-বাজার,পাড়া-মহল্লাগুলোতে সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত মুদি, ফলমূল এবং মনিহারি দ্রব্যসামগ্রীর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে। সপ্তাহের ছয় দিন সীমিত আকারে দোকানপাট খোলা রাখার নিয়ম রেখে নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন জানান, ২১ দিনের লকডাউন চলছে রেড জোন ঘোষিত বান্দরবান ও লামা পৌরসভায়। লকডাউনের ১২তম দিন থেকে সীমিত আকারে মুদি, ফলমূল, মনিহারি দ্রব্যমূল্যের দোকান খোলা রাখা যাবে রবিবার থেকে বৃহস্পতিবার ছয় দিন। সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত।